বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর জন্মদিনে তার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদল।
শুক্রবার (২১ আগস্ট) বাদ আসর মোহাম্মদপুরের বাবার রোডের আল মারকাজুল ইসলাম অন্ধ মাদরাসায় এ আয়োজন করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা: তৌহিদুর রহমান আউয়ালের সভাপতিত্বে আয়োজিত ওই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং বিশেষ অতিথি কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ডা: লোহানী মো: তাজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুর রহমান সুমন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যোগ্য ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডবোকেট রুহুল কবির রিজভী। আন্দোলন-সংগ্রামে দলের প্রতি তার কমিটমেন্ট তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। নিজ যোগ্যতাবলেই তিনি এখন ভারপ্রাপ্ত মহাসচিব। প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এই দোয়ার আয়োজনের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলকে ধন্যবাদ জানাই।’
যুবদল সহ-সভাপতি ডা: লোহানী বলেন, ‘রিজভী আহমেদের নেতৃত্বে যুবদল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী ও ভারপ্রাপ্ত মহাসচিবের কর্মতৎপরতা চোখে পড়ার মতো। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’
সভাপতির বক্তব্যে ডা: তৌহিদুর রহমান আউয়াল বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার ছাত্রদলের সেরা আবিষ্কার অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ২০১৫ সালের ১ নভেম্বর লন্ডনে ম্যাডাম তার এক বক্তব্যে বর্তমান মহাসচিব রিজভী আহমেদের ত্যাগ ও গুণের কথা বর্ণনা করেছেন। আজ প্রধানমন্ত্রী তাকে ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত করে সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রাণের দাবি পূরণ করেছেন। রিজভী আহমেদের আজ প্রকৃত জন্মদিন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্যারের শতায়ূ কামনা করি।’
এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ডা: সৈকত, ডা: মোহাম্মদ, ডা: সজীব, ডা: ফয়সাল, ডা: হাসিব, রাজশাহী মেডিক্যাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা: গোলাম রব্বানী, পশ্চিম ছাত্রদল সহ-সভাপতি ডা: সাব্বির, মানিক, কেন্দ্রীয় ছাত্রদল নেতা শাহ পরান, রাশেদুল আমিন, পূর্ব ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিরাজ হোসেন, ন্যাবের যুগ্ম মহাসচিব তিহান, যুবনেতা লাভলু, ছাত্রনেতা হিরন, সোহান, সাগর, রুবেল, সোহাগ, রনি, আসলামসহ নেতৃবৃন্দ।



