খুব শিগগিরই বিএনপির কাউন্সিল : রিজভী

রোববার (১৯ জুলাই) নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

অনলাইন প্রতিবেদক
ইসিতে দলের আয়-ব্যয়ের হিসাব দেয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী
ইসিতে দলের আয়-ব্যয়ের হিসাব দেয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন রিজভী |সংগৃহীত

খুব শিগগিরই বিএনপির কাউন্সিল হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৯ জুলাই) নির্বাচন কমিশনে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘খুব শিগগিরই বিএনপির কাউন্সিল হবে। প্রতিবছরের ন্যায় এ বছরের দলের আয়-ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনে দেয়া হয়েছে। গণতন্ত্রের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ৩১ জুলাইয়ের আগেই আয়-ব্যায়ের হিসেব জমা দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে সেটি নির্বাচন কমিশন ও আদালতের বিষয়।’

এ নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কি না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।