গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন সিরাজগঞ্জ-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান।
সোমবার বিকেলে জাতীয় সংসদে ফ্লোর নিয়ে তিনি বলেন, গাইবান্ধায় একটি স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে যুবদল-ছাত্রদলের নেতারা ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহকে নির্মমভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
তিনি বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, কিন্তু এখনো আসামি গ্রেফতার হয়নি।
রফিকুল ইসলাম খান বলেন, খুনি যে দলেরই হোক তাকে গ্রেফতার করতে হবে। খুনি যে দলেরই হোক না কেন, খুনি সে খুনিই।
তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।



