বন্যাকবলিত অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার আহ্বান খেলাফত মজলিসের

নেতৃদ্বয় বলেন, অসংখ্য মানুষ আজ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বহু এলাকায় মানবিক সঙ্কট দিন দিন আরো ঘণিভূত হচ্ছে। এ দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে দুর্গত এলাকায় জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক

ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে বৃহত্তর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল আকষ্মিকভাবে প্লাবিত হওয়ায় এসব স্থানে জরুরি অবস্থা ঘোষণা করে তাৎক্ষণিক উদ্ধার, ত্রাণ তৎপরতা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে সরকারের প্রতি দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

শুক্রবার (১০জুলাই) এক বিবৃতিতে খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় পাহাড় ধস, প্রাণহানি, বাড়িঘর তলিয়ে যাওয়াসহ ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বন্যা পরিস্থিতি সময়ের সাথে সাথে আরো ভয়াবহ হয়ে উঠছে।