ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা

৭ দফা দাবি মেনে নেয়ার আহবান

সভায় জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় ঢাকা-১২ আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও দায়িত্ব বণ্টন করা হয়। একইসাথে এলাকাবাসীকে জনসভায় যোগ দেয়ার আহবান জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের সভা অনুষ্ঠিত
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের সভা অনুষ্ঠিত |সংগৃহীত

আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতে ইসলামী প্রস্তুতি সভা করেছে। এতে উদ্বোধনী জনসভায় ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মবণ্টন করা হয় এবং ৭ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর হাতিরঝিল অঞ্চলের উদ্যোগে এ মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মুহাম্মদ আতাউর রহমান সরকারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো: হেমায়েত হোসেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ (হাতিরঝিল-তেজগাঁও-শেরেবাংলা নগর আংশিক) আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।

সভায় জানানো হয়, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় ঢাকা-১২ আসনের বিভিন্ন ওয়ার্ড থেকে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও দায়িত্ব বণ্টন করা হয়। একইসাথে এলাকাবাসীকে জনসভায় যোগ দেয়ার আহবান জানানো হয়। এছাড়া ১১ দলীয় ঐক্যের ঘোষিত ৭ দফা দাবি মেনে নেয়ার আহবান জানানো হয়।

সভায় তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদি, হাতিরঝিল পূর্ব থানা আমির অ্যাডভোকেট জিল্লুর রহমান, শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মেহেদি হাসানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, ছাত্র ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।