গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। তিনি দীর্ঘদিন ধরে দলটির গণমাধ্যম সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিলেন।
গতকাল শনিবার (৪ জুন) গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সভাপতি মো: নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।



