অসুস্থ রামিসার বাবাকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোমবার (১ জুন) সন্ধ্যায় মন্ত্রী রামিসার বাবা আব্দুল হান্নানকে দেখতে শেরে বাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল যান।

নয়া দিগন্ত অনলাইন
অসুস্থ রামিসার বাবাকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী
অসুস্থ রামিসার বাবাকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী |সংগৃহীত

রাজধানীর পল্লবীতে নির্মম হত্যার শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাকে দেখতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোমবার (১ জুন) সন্ধ্যায় মন্ত্রী রামিসার বাবা আব্দুল হান্নানকে দেখতে শেরে বাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল যান।

হৃদরোগজনিত সমস্যা সন্দেহে আব্দুল হান্নান মোল্লা কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা: তৌফিক রহমান ফারুকের অধীনে পর্যবেক্ষণে আছেন।

হাসপাতালে ভর্তির খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যায় হান্নান মোল্লাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রী রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। বাসস