বাজেট অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী

এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। বর্তমান সংসদে এটি দ্বিতীয় অধিবেশন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীসহ অন্যরা
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীসহ অন্যরা |ভিডিও থেকে নেয়া

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের আজ রোববার প্রথম বৈঠক চলছে। অধিবেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

আজ বিকেল ৩টায় শোকপ্রস্তাবের মধ্য দিয়ে চলতি অধিবেশন শুরু হয়।

এটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন। বর্তমান সংসদে এটি দ্বিতীয় অধিবেশন।

সূত্র : বাসস