গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বুধবার (৩ জুন) বিকেলে রাজধানীর রমনা পার্ক আকস্মিকভাবে পরিদর্শন করেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রমনা পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন। তিনি পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী দ্রুত রমনা পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি, লেকের উন্নয়ন, প্রয়োজনীয় সড়ক বাতি স্থাপন এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য গণপূর্ত অধিদফতরের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো: সারোয়ার আলম, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: খালেকুজ্জামান চৌধুরী, উপ-সচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আবুল কালাম আজাদ। বাসস



