রাজধানীতে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি, যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) সকালে রমনার মৎস্য ভবন মোড় থেকে প্রথমে র্যালি বের করা হয়। পরে র্যালিটি সচিবালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ র্যালিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর, বাংলাদেশ পুলিশ, বিজিবি সদস্য, বিভিন্ন মাদকবিরোধী সংগঠন ও সামাজিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা সচিবালয়ের সামনে গিয়ে বিপরীত সড়কে মানববন্ধন করেন।
মাদকবিরোধী দিবস উপলক্ষে র্যালি, মানববন্ধন ও আলোচনার পাশাপাশি ওসমানী মিলনায়তন চত্বরে বিভিন্ন নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের স্টল বসানো হয়।
পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসস



