মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপির ইতিহাস আপসকামিতা ও পলায়নপরতার নয়, বিএনপির ইতিহাস স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মরহুম শফিউল বারী বাবুর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মরহুম শফিউল বারী বাবু’র সহধর্মিণী সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, বিএনপি রাজনীতি করে দেশের মানুষের জন্য, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না। বাসস



