জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

খলিলুর রহমান গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং যোগাযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান (বাঁয়ে) ও প্রধানমন্ত্রী তারেক রহমান
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান (বাঁয়ে) ও প্রধানমন্ত্রী তারেক রহমান |সংগৃহীত

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন ঘটায়।

প্রধানমন্ত্রী আস্থা প্রকাশ করেন, খলিলুর রহমান গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং যোগাযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ সময় প্রধানমন্ত্রী নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য তার সকল সাফল্য কামনা করেন।