আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে : স্বাস্থ্যমন্ত্রী

‘হাসপাতালের নীচের ফ্লোরে বেকারির সন্ধান পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে। শক্তভাবে দেখা হবে বিষয়টা।’

নয়া দিগন্ত অনলাইন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন |সংগৃহীত

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে বেকারির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘হাসপাতালের নীচের ফ্লোরে বেকারির সন্ধান পাওয়া গেছে। দুই ইলেকট্রিক ওভেন দিয়ে চলে। ইঞ্জিনিয়ার নেই। এটা উচিত হয়নি। প্রচুর ময়লা পাওয়া গেছে। শক্তভাবে দেখা হবে বিষয়টা।’

শনিবার (৩০ মে) হাসপাতালটি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, হাজার হাজার মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য এ বেকারিতে খাবার তৈরি হতো। সেখান থেকে কোনো গ্যাস বের হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, গত বুধবার (২৭ মে) ভোরে এ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

সূত্র : বাসস