ডিএমপির পাঁচ থানার অভিযানে গ্রেফতার ৫১

‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৫ জন, বংশাল থানা পুলিশ ১১ জন, মতিঝিল থানা পুলিশ ছয়জন, তুরাগ থানা পুলিশ পাঁচজন এবং দক্ষিণখান থানা পুলিশ চারজনকে গ্রেফতার করে।’

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপির পাঁচ থানার অভিযানে গ্রেফতার ৫১ জন
ডিএমপির পাঁচ থানার অভিযানে গ্রেফতার ৫১ জন |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর মোহাম্মদপুর, দক্ষিণখান, বংশাল, মতিঝিল ও তুরাগ থানা এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার তাদের গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ ২৫ জন, বংশাল থানা পুলিশ ১১ জন, মতিঝিল থানা পুলিশ ছয়জন, তুরাগ থানা পুলিশ পাঁচজন এবং দক্ষিণখান থানা পুলিশ চারজনকে গ্রেফতার করে।

মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন সাব্বির (২২), রাকিব (২৩), সিয়াম আহমেদ তুহিন (২৪), ইব্রাহিম (২৫), শাকিল (২৫), রাসেল (২৮), সুরুজ (৩০), মানিক (৩৩), মনির (৪৫), সুজন (২২), রায়হান (২৬), নাঈম (২৬), জাহাঙ্গীর (২৮), আব্দুল্লাহ আল নোমান (৩০), মাহাজাবিন নাসরিন (২৫), বশির (২৯), সোলাইমান (২৪), সাইফুল ইসলাম (৩০), শান্ত (১৯), কাজল (৫০), শাহীন (৩০), আরিফ হোসেন (২৩), রাফসান (২৭), রুবেল (২৮) ও তাজিম ইবনে জলিল (৩২)।

বংশাল থানা এলাকায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: আশিক ইকবাল, মো: ফারুক মিয়া (৩৭), মো: ইয়াসিন (২৪), মোহাম্মদ নবীদুল হক (৫০), মো: শাহ আলম (৪০), মো: মোস্তফা (৪৫), মো: জনি (৩২), মো: তুষার আহম্মেদ (২৮), মো: রোকনুজ্জামান, মো: নুর ইসলাম (৪৯) ও মো: জামাল হোসেন (৩৫)।

মতিঝিল থানা এলাকায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: ইমন হোসেন রনি ওরফে পাইপ রনি, মো: নুর ইসলাম ওরফে নয়ন ইসলাম (২৮), মো: নাজমুল হক (২৮), মো: তালিম হোসেন (২৮), মানিক মিয়া (৫৪) ও মো: মজিবর (২৮)।

তুরাগ থানা এলাকায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: আমিনুল ইসলাম সোহাগ (২৬), শেখ শাহানাজ মাহি (২৫), মো: শরীফ (১৯), মো: তানভীর হক (২১) ও মো: তানজিল (১৯)।

দক্ষিণখান থানা এলাকায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন শান্ত ইসলাম (২১), মো: রাকিবুল হাসান রুবেল, কাইয়ুম ভূঁইয়া (৪০) ও মোছা: খুকুমনি (৪৫)।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাসস