খালেদা জিয়ার নেতৃত্বে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি : জ্বালানিমন্ত্রী

‘নেত্রীকে (বেগম খালেদা জিয়া) ষড়যন্ত্রমূলকভাবে হাসিনা কারাগারে পাঠিয়েছিল। এমনকি কারাগারে তাকে স্লো-পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।’

নয়া দিগন্ত অনলাইন
বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু |সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তার রূহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নেত্রীকে (বেগম খালেদা জিয়া) ষড়যন্ত্রমূলকভাবে হাসিনা কারাগারে পাঠিয়েছিল। এমনকি কারাগারে তাকে স্লো-পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল।

বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান মন্ত্রী।

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, রাশেদুল হাসান রঞ্জন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাসস