পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

প্রধানমন্ত্রীর অনুমোদনে দুই প্রতিমন্ত্রীর মধ্যে এই দায়িত্ব বণ্টন করে একটি পরিপত্রও জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন
শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির
শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির |সংগৃহীত

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে প্রতিমন্ত্রী-২ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তারা পররাষ্ট্রমন্ত্রীকে বিভিন্ন কাজে সহায়তা করবেন।

একইসাথে, দুই প্রতিমন্ত্রীর কাজের ক্ষেত্রও ভাগ করে দেয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়, অনিবাসী বাংলাদেশী এবং পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারণ করে দেয়া অন্য যে কোনো বিষয়ে দায়িত্ব পালন করবেন হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-১।

এ ছাড়া শামা ওবায়েদ প্রতিমন্ত্রী-২, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির বিষয়ে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর অনুমোদনে দুই প্রতিমন্ত্রীর মধ্যে এই দায়িত্ব বণ্টন করে একটি পরিপত্রও জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।