খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন মার্কিন রাষ্ট্রদূত

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদরদফতরে অনুষ্ঠিত ভোটগ্রহণে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস, যিনি পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোটের মধ্যে ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

নয়া দিগন্ত অনলাইন
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন |সংগৃহীত

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (৩ জুন) এক বার্তায় তিনি পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘৮১তম জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন।’

এ জয়ে পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান ও মালদ্বীপও।

স্থানীয় সময় মঙ্গলবার নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদরদফতরে অনুষ্ঠিত ভোটগ্রহণে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস, যিনি পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোটের মধ্যে ৮ ভোটের ব্যবধানে বিজয়ী হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

এই অর্জনকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।