সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ সতর্কবার্তা দেয়া হয়।
পোস্টে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি করা ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।
এছাড়া দূতাবাসের কর্মীরা অনলাইনে কখনোই কারো কাছে অর্থ, গিফট কার্ড বা ব্যক্তিগত আর্থিক তথ্য চাইবেন না বলেও জানানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে মূলত দু’টি বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে—ভুয়া প্রোফাইলের কোনো নির্দেশনায় সাড়া না দেয়া এবং অর্থ না পাঠানো। ইউএনবি



