মিরপুরে গ্যাস বিস্ফোরণে ৩ যুবক দগ্ধ

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের শরীরে ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট |সংগৃহীত

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট খেতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় তিন যুবক দগ্ধ হয়েছেন।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মিরাজ, সুজন ও বিপ্লব। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়।