প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের উদ্দেশে রওয়ানা হন। বিএনপি মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে আরও একটি বৃক্ষরোপণ কর্মসূচি।
এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



