হজ শেষে দেশে ফিরেছেন ২৯৬৯৪ জন হাজী

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির মাধ্যমে ২৬ হাজার ৩৬৬ জন হাজী দেশে ফিরেছেন।

নয়া দিগন্ত অনলাইন
দেশে ফিরেছেন ২৯৬৯৪ জন হাজী
দেশে ফিরেছেন ২৯৬৯৪ জন হাজী |সংগৃহীত

চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশী হাজী সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

এক কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত এয়ারলাইনসের মাধ্যমে মোট ৭১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমানের ২৪টি, সৌদিয়া এয়ারলাইনসের ২৮টি এবং ফ্লাইনাসের ১৯টি।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির মাধ্যমে ২৬ হাজার ৩৬৬ জন হাজী দেশে ফিরেছেন।

চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৬ জন বাংলাদেশী হাজীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী, যার মধ্যে মক্কায় ৩৫ জন ও মদিনায় ১১ জন মারা গেছেন। জেদ্দা, মিনা বা মুজদালিফায় কেউ মারা যায়নি।

এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৬২ জন হাজী চিকিৎসা নিয়েছেন এবং ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৫৬ হাজার ৩১২ জন হাজীকে চিকিৎসা দিয়েছে, আর মক্কা ও মদিনায় আইটি হেল্প ডেস্ক ২৫ হাজার ৭১০ জন হাজীকে সেবা দিয়েছে।

হজযাত্রীদের বহনের মাধ্যমে চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং তা শেষ হয় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত। বাসস

Topics