বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্যসচিব কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টা ৪৩ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর।
আহমদ গণি চৌধুরী স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আগামীকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার দরবার শরীফ শাহী মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।
আহমদ গণি চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএফইউজে, ডিইউজে, ফটিকছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।



