পুশইন প্রতিরোধে তৎপর কোস্ট গার্ড, সীমান্তে ড্রোন ও আধুনিক প্রযুক্তিতে কড়া নজরদারি

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় পুশইনসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কতা অবস্থান নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
পুশইন প্রতিরোধে তৎপর কোস্ট গার্ড, সীমান্তে ড্রোন ও আধুনিক প্রযুক্তিতে কড়া নজরদারি
পুশইন প্রতিরোধে তৎপর কোস্ট গার্ড, সীমান্তে ড্রোন ও আধুনিক প্রযুক্তিতে কড়া নজরদারি |নয়া দিগন্ত

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় পুশইনসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্কতা অবস্থান নিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সীমান্তে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি ড্রোন ও আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বিকালে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘বাংলাদেশ কোস্ট গার্ড আওতাধীন সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিতকল্পে সার্বক্ষণিক টহল কার্যক্রম ও নজরদারি জোরদার করেছে। কোস্ট গার্ডের দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ-ইনের ঘটনা পরিলক্ষিত হয়নি।‘

তিনি জানান, ‘সীমান্তবর্তী এলাকায় কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট অন্য সংস্থার সমন্বয়ে পুশইন প্রতিরোধসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে। সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন অঞ্চলে গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরো জোরদার করেছে কোস্ট গার্ড।’

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরো জানান, আমরা সচেতন নাগরিকদের আহ্বান করছি পুশ-ইন সংক্রান্ত যেকোন তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ প্রদান করে পুশ-ইন রোধে সহযোগিতা করুন।

সীমান্তে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রুখে দিতে কোস্ট গার্ডের এই বিশেষ নজরদারি ও তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।