দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় কানাডার ইমিগ্রেশন ও হেলথ কেয়ার ফাউন্ডেশন ভেন্টিলেটরসহ চার কোটি টাকার জরুরি চিকিৎসা সরঞ্জাম সহায়তা দিয়েছে।
বুধবার (১০ জুন) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনের কাছে এ চিকিৎসা সরঞ্জাম সহায়তা হস্তান্তর করেন কানাডার ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টসের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা: মো: জামিলুর রহিম।
স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন বেসরকারি সংস্থার এগিয়ে আসার এ ধরনের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডা: জামিলকে ব্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস ও এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল উপস্থিত ছিলেন। বাসস



