ঢাকার মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে রোববার ডিএমপির মুগদা, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মুগদা থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন আসলাম (৫০), মো: বাবু রাজা (৪৫), মো: সাগর (২৩), মো: মমিনুল (১৮), মো: পারভেজ (২০), মো: বেল্লাল হোসেন (৪৬), মো: শাহ আলম (৪১), মো: আক্তার (২৬), মো: মাইনুদ্দিন (৩০) ও মো: শ্রাবণ (২৪)।
উত্তরা পশ্চিম থানা এলাকায় গ্রেফতাররা হলেন মোছা: সাজেদা বেগম (৪২), মো: মুরাদ হোসেন (২৮), মো: খালেকুজ্জামান (৩১), মো: আশরাফুল (২২), মো: সুমন ব্যাপারী (৩০), মো: রায়হান (২০), মো: জুনায়েত ইসলাম (২২), মো: পাপ্পু সরকার (২৭), মো: তুহিন মোল্লা (২০) ও মো: ফয়সাল (২০)। এ সময় তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন মো: শরিফুল ইসলাম আব্বাস, মো: সুজন, মো: রায়হান (২৫), শ্রী খোকন মন্ডল (৩৫), মো: আলমগীর হোসেন (৪০), মো: আব্দুল কাদের (৩৮), ওয়াসিম (৪০), ফরিদ আলী মন্ডল (৫১), আশরাফ (৫৩) এবং আইনের সহিত সংঘাতে জড়িত এক শিশু।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস



