হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি শাহে আলম গ্রেফতার

২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়।

নয়া দিগন্ত অনলাইন
শাহে আলম
শাহে আলম |ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে ঢাকার গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহে আলমকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

সোমবার (৮ জুন) কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় একই বছরের ১১ ডিসেম্বর ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন জব্বার আলী হাওলাদার।

উল্লেখ, ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর গুলশান থানা পুলিশ শাহে আলমকে গ্রেফতার করেন। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

সূত্র : বাসস