সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে ৩১ হাজার ৩৭ জনকে সরকারি খরচায় আইনি সেবা

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু হয়। শুরু থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত মোট ৩১ হাজার ৩৭ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড’র মাধ্যমে ৩ হাজার ৪৫৭টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩১ হাজার ৩৭ জনকে সরকারি খরচে আইনি সেবা দেয়া হয়েছে।

শনিবার জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু হয়। শুরু থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত মোট ৩১ হাজার ৩৭ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড’র মাধ্যমে ৩ হাজার ৪৫৭টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৬৯ টি মামলা। এছাড়াও আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে ২৭ হাজার ৫৮০টি।

আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সূত্র : বাসস