নরসিংদীতে নতুন সরকারি মেডিক্যাল কলেজ অনুমোদন

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নরসিংদী জেলায় নতুন মেডিক্যাল কলেজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন

নরসিংদী জেলায় সরকারি মেডিক্যাল কলেজ নির্মাণের অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

আজ রোববার স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নরসিংদী জেলায় নতুন মেডিক্যাল কলেজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো থেকে নির্বাচিত সংসদ সদস্য। তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেন। পরে তিনি নিজ জেলায় সরকারি মেডিক্যাল কলেজ নির্মাণের উদ্যোগ নেন।

সূত্র : বাসস