ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

চলতি বছরের ২৯ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে ভর্তি ৫৩৪ জন
হাসপাতালে ভর্তি ৫৩৪ জন |সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫৩৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ২৬ জন, বরিশালে বিভাগে ৬৮ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

চলতি বছরের ২৯ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ হাজার ৬৯০ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ যাবৎ মোট ১৩ হাজার ৪৫২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ১৮৮ জন চিকিৎসাধীন আছেন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে জনের মৃত্যু হয় মোট ৪১৩। বাসস