মাওলানা মাহমুদুল্লাহ এমপি

আমাদের মন্ত্রণালয়, মন্ত্রী, প্রতিমন্ত্রী সবই আছে কিন্তু প্রবাসীরা সহযোগিতা পায় না

আমাদের প্রবাসী মন্ত্রণালয় আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবালয় আছে, তাদের পেছনে কোটি কোটি অর্থ ব্যয় হয়, আমি জন্মের পর দেখিনি প্রবাসীরা কোনো সহযোগিতা পেতে, অন্যান্য দেশের প্রবাসীরা পায়, এমনকি প্রবাসে মারা গেলে লাশটা পর্যন্ত নিতে চায় না।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়াস্থ খেলাফত মজলিস কর্তৃক কুয়ালালামপুরে মতবিনিময় সভা
মালয়েশিয়াস্থ খেলাফত মজলিস কর্তৃক কুয়ালালামপুরে মতবিনিময় সভা |নয়া দিগন্ত

আমাদের প্রবাসী মন্ত্রণালয় আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবালয় আছে, তাদের পেছনে কোটি কোটি অর্থ ব্যয় হয়, আমি জন্মের পর দেখিনি প্রবাসীরা কোনো সহযোগিতা পেতে, অন্যান্য দেশের প্রবাসীরা পায়, এমনকি প্রবাসে মারা গেলে লাশটা পর্যন্ত নিতে চায় না।

মালয়েশিয়াস্থ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত কুয়ালালামপুরের ভিআইপি পিঠাঘরের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, ময়মনসিংহ জেলা সভাপতি এবং ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল্লাহ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার সভাপতি মাওলানা তকি উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা হাবীবুর রহমান কাওছার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বিদেশের মাটিতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাংলাদেশিকে ঐক্যবদ্ধভাবে বসবাস এবং সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, প্রবাসীদের ন্যায্য দাবিদাওয়া আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য এবং দূতাবাসের সাথে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে সমস্যাগুলো সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং প্রবাসীদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ খেলাফত মজলিস মালয়েশিয়া শাখার অর্থ সম্পাদক হাফেজ সাঈদ মুহাম্মদ রাহাতের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

এতে আরো বক্তব্য রাখেন মুহাম্মদ আদিল, মুহাম্মদ এমদাদ হোসেন, হাফেজ আতাউর রহমান, আব্দুর রহমান, মিজানুর রহমান, শিমুল সরকার, আনিসুর রহমানসহ অনেকে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মাওলানা মাহমুদুল্লাহ বিশেষ মুনাজাত পরিচালনা করেন। পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।