মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ইবি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো: তোজাম্মেল হোসেন।

Location :

Kushtia
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ইবি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন ইবি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন |নয়া দিগন্ত

ইবি প্রতিনিধি

মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো: তোজাম্মেল হোসেন।

সোমবার (৮ জুন) বিশ্ববিদ্যালয়টির নবনিযুক্ত ভিসি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে রোববার (৭ জুন) শিক্ষা মন্ত্রণালযয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।

এতে বলা হয় রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মেহেরপুর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ (সংশোধিত-২০২৫)-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য ভিসি পদে নিয়োগ দেয়া হয়েছে। এ সময়ে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এছাড়া চ্যান্সেলর তথা মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় তার নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে একইদিনে প্রকাশিত আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিনকে অব্যাহতি দেয় সরকার; এবং তাকে তার মূল কর্মস্থল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুনরায় যোগদানের জন্য বলা হয়।

নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মো: তোজাম্মেল হোসেন জামালপুরের সরিষাবাড়ির কৃতি সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যায়ন সম্পন্ন করে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সেই সাথে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদেরও সাবেক সভাপতি ছিলেন। সর্বশেষ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইবি শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তিন বছর পেরোলেও শুরু হয়নি মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম;

এদিকে নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পাওয়ার প্রায় তিন বছর পরও শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেনি মেহেরপুর বিশ্ববিদ্যালয়।

স্থায়ী ক্যাম্পাস না থাকায় মেহেরপুর সরকারি কলেজ কে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হলেও আলোর মুখ দেখেনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া। এমনকি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) দুই বিভাগের অনুমোদন মিললেও চলতি শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করতে পারেনি এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেহেরপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি ছিল দীর্ঘদিনের। সে আলোকে তৎকালীন সরকার মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর আইন-২০২৩ পাস করে। এতে প্রথম ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ২০২৪ সালের ২ ডিসেম্বর মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন।

পরবর্তীতে ২০২৫ সালের ১৬ জানুয়ারি সরকার বিশ্ববিদ্যালয়টির নাম ‘মুজিবনগর বিশ্ববিদ্যালয়’ থেকে পরিবর্তন করে মেহেরপুর বিশ্ববিদ্যালয় করে। আজ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইবির অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বিশ্ববিদ্যালয়টির তৃতীয় ভিসি হিসেবে দ্বায়িত্ব নিলেন।