আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদানের জন্য আবেদন আহ্বান মাদরাসা বোর্ডের

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইন আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের লোগো
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের লোগো |সংগৃহীত

সড়ক দুর্ঘটনা বা অন্যান্য দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে অনলাইন আবেদন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের অধীনে ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক ও সমমান পর্যায়ে অধ্যয়নরত দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের কাছ থেকে জুলাই-আগস্ট/২০২৬ প্রান্তের অনলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নির্দেশনার আলোকে বোর্ডের আওতাধীন সকল স্তরের মাদরাসা প্রধানদের ‘দুর্ঘটনায় গুরুতর আহত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক অনুদান প্রদান নির্দেশিকা, ২০২০’ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : বাসস