পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবির অধ্যাপক ড. ছবিরুল ইসলাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

রাবি প্রতিনিধি

Location :

Rajshahi
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবির অধ্যাপক ড. ছবিরুল ইসলাম
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন রাবির অধ্যাপক ড. ছবিরুল ইসলাম |নয়া দিগন্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২২-এর ১০(১) ধারা অনুযায়ী ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত ভিসি পদে দায়িত্ব পালন করবেন। এ পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের নভেম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি থাকাকালে অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেন বিভাগের অপর ২১ শিক্ষক। ওই বছরের ২০ নভেম্বর ২২ জন শিক্ষকের মধ্যে ওই ২১ জনই স্বাক্ষরিত পত্রে অনাস্থা, আর্থিক, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর অভিযোগ দেন। পরে তাকে বিভাগের সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয় এবং বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মো: জাহিদুল ইসলামকে সাময়িকভাবে বিভাগের সভাপতির দায়িত্ব দেয়া হয়।

একই সাথে ওই বছরের ১০ ডিসেম্বর অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির কার্যক্রম চলাকালীন ওই বিভাগের যাবতীয় অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে তাকে অব্যাহতিও দেয়া হয়।