মাভাবিপ্রবি ভিসি

বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাব

‘আমাদের শপথ নিতে হবে, আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সরকার এ দেশে জন্মগ্রহণ করতে না পারে। যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট সরকার এ দেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা প্রয়োজনে নিজেদের জীবন বিসর্জন দেয়ার জন্য প্রস্তুত থাকব।’

মেহেদী হাসান খান সিয়াম, মাভাবিপ্রবি
বক্তব্য রাখছেন মাভাবিপ্রবি ভিসি অধ্যাপক শহীদুল ইসলাম, (ডানে) জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন
বক্তব্য রাখছেন মাভাবিপ্রবি ভিসি অধ্যাপক শহীদুল ইসলাম, (ডানে) জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন |নয়া দিগন্ত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম বলেছেন, ‘আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্ববান হব এবং বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ, কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাব।’

তিনি বলেন, ‘আমাদের প্রত্যেককে সততার সাথে এবং নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে। আমরা যেন সব সময় মনে রাখি, আমরা অগণিত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছি।’

রোববার (২ আগস্ট) জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণ করে এসব কথা বলেন তিনি।

ভিসি অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, ‘মোমবাতির মতো আলো যেন আমরা আমাদের বুকে ধারণ করতে পারি। একটি বৈষম্যহীন, আধুনিক, আইনের শাসন প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করে যাব।’

তিনি বলেন, ‘আমাদের শপথ নিতে হবে, আগামীতে যেন কোনো ফ্যাসিস্ট সরকার এ দেশে জন্মগ্রহণ করতে না পারে। যদি ভবিষ্যতে ফ্যাসিস্ট সরকার এ দেশে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আমরা প্রয়োজনে নিজেদের জীবন বিসর্জন দেয়ার জন্য প্রস্তুত থাকব।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো: আনিছুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, প্রক্টর অধ্যাপক ড. মনির মুরশেদ, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো: ফজলুল করীম, আইকিউএস-এর পরিচালক অধ্যাপক ড. মুস্তফা কামাল নাসির, এস্টেট পরিচালক ড. আবু জাফর শিবলীসহ বিভিন্ন ক্লাবের সদস্য ও রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।