ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২ হাজার ৯৩৭ মামলা

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, ছয়টি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) |সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯৩৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে পাঁচটি বাস, ছয়টি কাভার্ডভ্যান, নয়টি সিএনজি ও ৩০টি মোটরসাইকেলসহ মোট ১১২টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে আটটি বাস, নয়টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৩টি বাস, দুইটি ট্রাক, ২৬টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজিসহ মোট ৩৩৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৬টি বাস, ৫৪টি ট্রাক, ৪৬টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজিসহ ও ১৫১টি মোটরসাইকেলসহ মোট ৪৫২টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৩টি বাস, নয়টি ক্যাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ২২০টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৬টি বাস, ২২টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৭৮টি সিএনজি ও ২৭০টি মোটরসাইকেলসহ মোট ৬১৫টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৩টি বাস, ১৫টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ২৭১টি মোটরসাইকেলসহ মোট ৬৬৬টি মামলা হয়েছে।

এছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪৪টি বাস, দুইটি ট্রাক, নয়টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ১৩২টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে।

অভিযানকালে মোট ৬৪৬টি গাড়ি ডাম্পিং ও ৪০১টি গাড়ি রেকার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস