রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ১০

‘গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ১০
হাজারীবাগে বিশেষ অভিযানে গ্রেফতার ১০ |নয়া দিগন্ত গ্রাফিক্স

রাজধানীর হাজারীবাগে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মো: আকবর হোসেন (১৯), মো: স্বপন হোসেন (১৯), মো: কাজল হোসেন (৩৪), মো: জুলহাস (৫০), মো: হুমায়ূন (৩২), মো: শাকিব মিয়া (২৩), মো: রবিউল ইসলাম সোহাগ (২০), মো: ইসমাইল হোসেন (২৮), আ: রহমান (৩৫) ও মো: জিহাদ (২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস