রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন গ্রেফতার হয়েছে। একই সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৪ জন, লালবাগ বিভাগ ১৮ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৫৪ জন, তেজগাঁও বিভাগ ৪৩ জন, মিরপুর বিভাগ ৯১ জন, গুলশান বিভাগ ৩১ জন, উত্তরা বিভাগ ৩২ জন ও গোয়েন্দা বিভাগ আটজনকে গ্রেফতার করেছে।
এসময় তাদের হেফাজত থেকে ১৬ হাজার ২৮৩ পিস ইয়াবা, এক কেজি ৩২০ গ্রাম গাঁজা, জাল নোট, ২২টি মোবাইল ফোন, ৫৯টি সিম কার্ড, একটি প্রাইভেটকার ও দু'জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭০
একই সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।



