মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই

তিনি বলেন, ওই ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
আহত ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান
আহত ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান |সংগৃহীত

ঢাকায় মতিঝিলে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ১৭ হাজার ডলার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। তবে, অস্ত্রধারীরা পালিয়ে গেছে।

রোববার (৭ জুন) বিকেল ৩টার দিকে মতিঝিল শাপলা চত্বরে জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে বলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানিয়েছেন।

কামরুজ্জামান তালুকদার বলেন, ওই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী। তিনি মতিঝিল শাপলা চত্বর দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি করে তার সাথে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ওই ব্যাগে ১৭ হাজার ডলার ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে ওই ব্যবসায়ীকে পথচারীরা উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, ওই ব্যবসায়ীর হাতের কনুইর নিচে একটি এবং পায়ে হাঁটুর নিচে দুটি গুলি লেগেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।