ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা

এ অভিযানকালে মোট ৪৭৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার ৩২৩টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বুধবার (২৪ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে নয়টি বাস, দু’টি ট্রাক, চারটি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ৯৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, সাতটি ট্রাক, নয়টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৬৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, একটি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ৯১টি সিএনজি ও ২৭১টি মোটরসাইকেলসহ মোট ৪৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২টি বাস, ২৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৪টি মোটরসাইকেলসহ মোট ২১১টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৮টি বাস, ২২টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৭৬টি সিএনজি, ৩০৬টি মোটরসাইকেলসহ মোট ৫১২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৮টি বাস, একটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৮০টি মোটরসাইকেলসহ মোট ৪৬২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৭টি বাস, সাতটি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৪২টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৪৭৯টি গাড়ি ডাম্পিং ও ৩৪৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। বাসস