ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুরে বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: মোস্তাক সরকার এর সার্বিক দিকনির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে মিরপুর বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামি গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো: মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির মিরপুর বিভাগের সাত থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১৯ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মিরপুর মডেল ৩৭ জন, শাহ আলী থানায় ১২ জন, পল্লবী থানায় ২৪ জন, কাফরুল থানা আটজন, দারুস সালাম থানায় ছয়জন, রূপনগর থানাশ ২৪ জন ও ভাষানটেক থানা আটজনকে গ্রেফতার করেছে।
এদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


