নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের নীলা মার্কেট এলাকা থেকে কাজল রেখা (১৭) নামের এক কলেজছাত্রী অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৩ জুন) সকালে বেড়াতে এসে তিনি অপহরণকারী শিকার হন তিনি।
কাজল রেখা রাজধানীর উত্তরখান থানার কাঁচকুড়া এলাকার রনি আহম্মেদের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে পূর্বাচল উপশহরের নীলা মার্কেট এলাকায় বান্ধবীদের সাথে নীলা মার্কেট এলাকা বেড়াতে আসেন কাজল রেখা। ওই সময় রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা এলাকার জিসান তার বন্ধুদের সহযোগিতায় কলেজছাত্রীর মুখ বেঁধে মাইক্রোবাসে তুলে ঢাকার দিকে নিয়ে যান।
এঘটনায় কাজল রেখার মা চামেলি বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে পাতিরা এলাকার জিসান (২২), জিল মিয়া (৬০), মিলন মিয়া (৪০) নামীয় ও অজ্ঞাত পরিচয়ে দুই-তিনজনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, ‘কলেজছাত্রী কাজল রেখা অপহরণের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’



