লৌহজংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

পুলিশ উপজেলার গোয়ালীমান্দ্রা জামিয়াতুল আছমা কমপ্লেক্স মাদরাসার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবাসহ মো: ইয়াছিন ওরফে নাঈমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Location :

Munshiganj
লৌহজংয়ে পুলিশের অভিযানে গ্রেফতার আসামি মো: ইয়াছিন ওরফে নাঈম
লৌহজংয়ে পুলিশের অভিযানে গ্রেফতার আসামি মো: ইয়াছিন ওরফে নাঈম |নয়া দিগন্ত

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মো: ইয়াছিন ওরফে নাঈম (২২) নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইয়াছিনের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম আটপাড়া গ্রামে।

বিষয়টি নিশ্চিত করে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: বোরহান উল ইসলাম নয়াদিগন্তকে জানান, বিকেলে সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো: শাহীন মিয়ার নেতৃত্বে থানা পুলিশ উপজেলার গোয়ালীমান্দ্রা জামিয়াতুল আছমা কমপ্লেক্স মাদরাসার সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ২০০ পিস ইয়াবাসহ মো: ইয়াছিন ওরফে নাঈমকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।