সিরাজগঞ্জ-৩ আসনের এমপির গাড়িতে হামলার অভিযোগ

এমপি জানান, তাকে হত্যার উদ্দেশে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

Location :

Sirajgonj
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হক
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হক |নয়া দিগন্ত

সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এমপি আইনুল ফেসবুক লাইভে অভিযোগ করে জানান, তাকে হত্যার উদ্দেশে তার গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঘটনার পর এমপির সাথে থাকা বিএনপি কর্মী ফয়সল বিশ্বাসের ফেসবুক আইডি থেকে দেয়া লাইভে ভিপি আইনুল হক জানান, ‘দেশের মানুষের জন্য কাজ করার উদ্দেশে তারা বের হয়েছিলেন। এ সময় কিছু দুষ্কৃতকারী হত্যার উদ্দেশে তাদের ওপর হামলা চালিয়েছে।’

একজন সংসদ সদস্যও বর্তমানে নিরাপদে নেই বলে মন্তব্য করেন তিনি।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।