কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ২

দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর এক যাত্রীর মৃত্যু হয়।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram Sadar
সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত |প্রতীকী ছবি

কুড়িগ্রাম সদর উপজেলায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ছিনাই এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী নামে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার হক হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সলেয়া চৌকিদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোর এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত দুই যাত্রীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।