নড়াইলে নদীতে নিখোঁজ শিশুর লাশ ১৫ ঘণ্টা পর উদ্ধার

বৃহস্পতিবার বিকেলে ফারজানাসহ দুই শিশু বাড়ির পাশের নলিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ফারজানা নদীর পানিতে তলিয়ে যায়।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, লাশ উদ্ধার
নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু, লাশ উদ্ধার |প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলায় বাড়ির পাশের নলিয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশু ফারজানার (৪) লাশ প্রায় ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে আইজপাড়া এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফারজানা মাথাভাঙ্গা গ্রামের আলী মোল্লার মেয়ে।

ফারজানার পরিবার জানায়, বৃহস্পতিবার বিকেলে ফারজানাসহ দুই শিশু বাড়ির পাশের নলিয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে ফারজানা নদীর পানিতে তলিয়ে যায়। ঘটনার পর তার পরিবারসহ স্থানীয় লোকজন ফারজানাকে উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করলেও ফারজানাকে খুঁজে পায়নি। শুক্রবার সকালে নলিয়া নদীর আইজপাড়া এলাকায় ফারজানার লাশ ভেসে উঠে।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, খুলনা থেকে আসা ডুবুরি দলের সদস্যরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে তার লাশ ভেসে উঠে।