ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

শনিবার (৬ জুন) ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ র‍্যালি ও পরিছন্নতা কার্যক্রম শুরু হয়।

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

Location :

Dhamrai

ঢাকার ধামরাই উপজেলা ও পৌরসভা কর্তৃপক্ষের যৌথ আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (৬ জুন) ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধ র‍্যালি ও পরিছন্নতা কার্যক্রম শুরু হয়।

উপজেলা পরিষদ থেকে র‍্যালিটি বের হয়ে ধামরাই পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন প্রকৌশলী নজরুল ইসলাম, ধামরাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর কর্মকর্তা গোলাম নবী, ধামরাই পৌরসভার উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেনসহ উপজেলার ও পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আমাদের বাড়ির আঙিনায় আশেপাশে ও অফিস আদালত আশেপাশে কোনো স্থানে যাতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। জমে থাকা পানি থেকেই মশার লার্ভা তৈরি হয়। সেই থেকে মশার জন্ম হয়। তাই সজাগ থাকতে হবে। বাড়ির আশপাশ ও অফিস আদালত আশেপাশে জঙ্গল পরিষ্কার রাখতে হবে। তাহলে মশার উপদ্রব অনেকটা কমে যাবে।