মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুপু-ভাতিজাকে হত্যা

স্থানীয় ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় তাদের ওপর হামলা করা হয়।

নাজিম উদ্দিন, মুরাদনগর (কুমিল্লা)

Location :

Muradnagar
ফুপু-ভাতিজার লাশ
ফুপু-ভাতিজার লাশ |নয়া দিগন্ত

কুমিল্লার মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফুপু ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

নিহতরা হলেন দড়ানীপাড়া গ্রামের খালেদা আক্তার (বেবি) (৭০) ও মঞ্জুরুল আলম টিটু (৩৬)।

স্থানীয় ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় তাদের ওপর হামলা করা হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, বিরোধের একপর্যায়ে খালেদা আক্তারের ভাই মোস্তাক আহমেদ আবু মিয়া ধারালো দা নিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় খালেদা আক্তার ও মঞ্জুরুল আলম টিটুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে নেয়ার পথে দুজনের মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাসপাতালে যায়। সেখানে দুজনের লাশ পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘কী কারণে এ জোড়া হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সাথে যারাই জড়িত থাকুক, তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’