ফেনীতে আওয়ামী নির্যাতনে বিতাড়িত ছাত্রদল নেতার পাশে পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে সাক্ষাৎ করেছেন ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুরে বিগত সরকারের সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্যাতনে সপরিবারে বাড়ি ছাড়া ছাত্রদল নেতা মেহেদী হাসান।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনীতে আওয়ামী নির্যাতনে বিতাড়িত ছাত্রদল নেতার পাশে পরিবেশ মন্ত্রী
ফেনীতে আওয়ামী নির্যাতনে বিতাড়িত ছাত্রদল নেতার পাশে পরিবেশ মন্ত্রী |নয়া দিগন্ত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে সাক্ষাৎ করেছেন ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুরে বিগত সরকারের সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্যাতনে সপরিবারে বাড়ি ছাড়া ছাত্রদল নেতা মেহেদী হাসান। এসময় মন্ত্রী মেহেদীর পরিবারকে বাড়িতে ফিরিয়ে নিয়ে ঘর নির্মাণ করে দেয়াসহ সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

রোববার (৭ জুন) দুপুরে ভুক্তভোগী ছাত্রদল নেতা মেহেদী মন্ত্রণালয়ের দফতরে মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের সময় ছাত্রদলের কেন্দ্রীয় যোগাযোগ বিষয়ক সম্পাদক আরিফুল হাসান ও ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী মেহেদী জানান, পতিত আওয়ামী লীগ সরকার আমলে ছাত্রদলের ইউনিয়ন কমিটির প্রচার সম্পাদক থাকাকালীন নির্যাতনের মুখে সপরিবারে বাড়ি ছাড়তে বাধ্য হন। ওই সময় তিনি ফেনী শহরে রিকশা চালিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তাকে নির্যাতনকারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা সবাই বিএনপির নেতা-কর্মী পরিচয় ধারণ করে। ৫ আগস্টের পর তিনি বাড়ি ফেরার চেষ্টা করলে তাদের বাধার মুখে পড়ে যেতে পারেননি।

সম্প্রতি এ ঘটনায় স্থানীয় দৈনিক ফেনীর সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ নেতারা তার সাথে কথা বলেন।

মন্ত্রী তাৎক্ষণিক দাগনভূঞা থানার অফিসার ইনচার্জকে (ওসি) কল দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বলেন। পাশাপাশি মেহেদী রিকশা চালানো বাদ দিয়ে চাকরি করতে চায় চাইলে চাকরি দেয়া হবে বলেও জানান। মেহেদীর যেকোনো প্রয়োজনে তিনি পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দেন।