নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শনিবার (৭ জুন) নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক
নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক তুলে দিচ্ছেন জেলা প্রশাসক |নয়া দিগন্ত

নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মেহেদী মোর্শেদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা জছিজুল আলম মন্ডল, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতি ও শিক্ষামূলক বিভিন্ন ইভেন্টে অংশ নেন। ‌