পিরোজপুর মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত

পিরোজপুর-বরিশাল মহাসড়কের ডুমুরিতলা এলাকায় বাস ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রী মারিয়া আক্তার (১৮) নিহত হয়েছেন এবং আরো দু’জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ বাসটি জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

শফিকুল ইসলাম, পিরোজপুর

Location :

Pirojpur
পিরোজপুর মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত
পিরোজপুর মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত |প্রতীকী ছবি

পিরোজপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে মারিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দু‘জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টার দিকে পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার সদর উপজেলার বানেশ্বরপুর এলাকার আবুল কালামের মেয়ে। তিনি আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন অটোরিকশাচালক রাসেল (৩৫) এবং মারিয়ার মা হাওয়া বেগম (৪৫)। তাদের বাড়িও বানেশ্বরপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে পিরোজপুরগামী একটি লোকাল বাস ডুমুরিতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মারিয়া আক্তার ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: অতনু হালদার জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে মারিয়া আক্তারকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত হাওয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান।’